নওগাঁর আত্রাই উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েবকে প্রথমে কুপিয়ে আহত করে পরে তার হাত এবং পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের বিরুদ্ধে। এছাড়া মূলহামলাকারী হিসেবে তার ছেলে মির্জা রাব্বীসহ ১২জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় অভিযোগ করে থানায় মামলা করেছে সোয়েবের স্ত্রী সাবরিনা সুলতানা ঝর্ণা। সোমবার বাদী হয়ে সকালে থানায় মামলা দায়ের করেন তিনি।
এদিকে মামলা করার পর সকালে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মামলার গ্রেফতার দেখার পুলিশ পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন এ মামলায় অন্য আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রবিবার দুপুরে হঠাৎ দুর্বৃত্তরা সোয়েবের উপর আক্রমণ করে পরে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।